রাফি হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল –
- Update Time : ০৩:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
- / ৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“রুখে দাঁড়াও বাংলাদেশ”-এ শ্লোগানকে সামনে রেখে ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পড়িয়ে নৃসংস ভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে রাজবাড়ীতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করার পাশাপাশি ঘণ্টাব্যাপী মনববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। এ কর্মসূচী গুলো পালন করা হয় রাজবাড়ীর প্রগতিশীল বন্ধু মহল সংগঠনের ঊদ্যোগে।
আজ শনিবার প্রধান সড়কে মৌন মিছিলের পর সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পাল করা হয়। ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রগতিশীল বন্ধু মহলের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার রায়, বৃহত্তর রক্তদানে ফরিদপুর রাজবাড়ীর সমন্বয়ক স্মৃতি ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি, প্রগতিশীল বন্ধু মহল -এর অন্যতম সংগঠক আজম খানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে জেলা শহরের রেলগেট স্মৃতি স্তম্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। ওই সমাবেশে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় এবং আর যেন কোথাও কোন নারী শিক্ষার্থীদের উপর যৌন হয়রানী, আগুনে পুড়িয়ে হত্যা না করা হয় সেই সাথে প্রশাসনকে -এর সাথে জড়িতদের খুজে বের করে শাস্তি প্রদানের ব্যবস্থা করার অনুরোধও জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































