রাজবাড়ীতে স: প্রা: বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন –
- Update Time : ১০:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
- / ১০২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৪ দফা দাবিতে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)তে জিপিয়েড প্রশিক্ষনার্থী জেলার বিভিন্ন স্থানের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ পালন করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুরের প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) এর সামনে ইনস্টিটিউটে প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা এ মানববন্ধন করেন। পড়ে সড়কে তাদের দাবি দাওয়া তুলে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ওই শিক্ষকরা। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের পরের ধাপ ১১তম গ্রেড বাস্তবায়ন, সহাকারী শিক্ষকদের পদ বাতিল, অফিস সহকারী পদ সৃষ্টি এবং অফিস টাইম সকাল ১০টা থেকে ৩ টা পর্যন্ত কার্যক্ররের দাবি জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভে নের্তৃত্ব দেন, সদর উপজেলার রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুবেল মন্ডল, কাউয়াখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল ইসলাম কল্লোল, আলহাজ্ব হাকিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, খানখানাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নওরীন নাহার হীরা। এ কর্মসূচীতে ২ শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































