কর্তব্যরত অবস্থায় নিহত ৬ পুলিশ সদস্যকে স্মরণ, রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল-ডে পালিত –
- Update Time : ০৪:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশ মেমোরিয়াল-ডে পালিত হয়েছে। এ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় নিহত রাজবাড়ীর ৬ পুলিশ সদস্যকে স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পুলিশ লাইনস স্মৃতি স্তম্ভে নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুস্পমাল্য অর্পন ও দোয়া মোনাজাত করা হয়। এর পর পুলিশ লাইনের ড্রিল শেডে নিহত পুলিশ সদস্যদের স্মরনে স্বজনদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (অপরাধ) মোঃ লাবিব আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন, জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। সে সময় নিহত ৬ পুলিশ সদস্য পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































