সংরক্ষিত মহিলা আসনের এমপি হলেন পাংশার মেয়ে এ্যাডঃ খাদেজা নাসরিন –
- Update Time : ০৬:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সংরক্ষিত মহিলা আসন ৩৩৮-এর এমপি হিসেবে মনোনিত করা হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরের মেয়ে এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন। তিনি হাবাসপুরের মুরহুম এসএম মোতাহার হোসেনের ছোট মেয়ে এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক।
আজ শনিবার বিকালে জেলার জনপ্রিয় নিউজ পোর্টার “রাজবাড়ী বার্তা ডট কম”কে দেয়া এক সাক্ষাৎকারে খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞ। তাকে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে সংরক্ষিত মহিলা আসন ৩৩৮-এর এমপি হিসেবে মনোনিত করেছেন। তিনি আরো বলেন, এমপি মনোনিত হবার শুরুতেই তার নামের বিভ্রাট হয়েছে। কোন কোন জায়গায় তার নাম খোদেজা নুৎরাত হিসেবে উল্লেখ করা হয়েছে। মূলত তার নাম এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন। তার নাম সংরক্ষিত মহিলা আসনের আঃলীগের মনোনিত এমপিদের তালিকার ২৭ নং সিরিয়ালে রয়েছেন।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনকালীন সময়ে দূর্বৃত্তরা পেট্রোল বোমা দিয়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। ওই বাসে তখন তিনি আদালত থেকে বাসায় ফিরছিলেন। আগুনে সে সময় তার শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, রাজবাড়ী জেলার উন্নয়নের গতিধারা অব্যাহত রাখা এবং মাদক ও দূর্নীতির বিরুদ্ধে লড়াই হবে তার প্রধান কাজ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































