বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজবাড়ীতে পুলিশের সেবা সপ্তাহের উদ্বোধন –
- Update Time : ১০:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে পুলিশ সেবা সপ্তাহ (২৭ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী)’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রাববার সকাল সাড়ে ৯টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় থেকে শহরে বের হয় একটি বর্ণাঢ্য র্যালী।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম -এর নের্তৃত্বে বের হওয়া র্যালীতে রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ কামাল হোসেন ভূইয়াসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা ও পুলিশ কনষ্টেবলরা অংশ গ্রহণ করেন।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, পুলিশ জনগনের বন্ধু। তারা সব সময় সাধারন জনগনের পাশে ছিলেন এবং থাকবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































