ব্রেকিং নিউজঃ
এসপি’র নির্দেশে ডিবি পুলিশের অভিযান- রাজবাড়ী থেকে ৪২ হাজার জাল টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় আজ রবিবার সন্ধ্যা রাতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে ৪২ হাজার জাল টাকা উদ্ধার করেছে। সেই সাথে আকমাল মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আকমল পাংশার কুড়াপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরধুঞ্চি কোরবান শেখের বালুর চাতালের সামনে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করে। সে সময় আকমলকে গ্রেপ্তার করার পাশাপাশি তার কাছ থেকে জাল পাঁচ শত টাকা মূল্যের ৮৪টি নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরো একটি জাল টাকার মামলা রয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































