অরিত্রী’র আত্নহননের জন্য দায়ীদের বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত –
- Update Time : ০৭:৪৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
- / ৮৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“শিক্ষার্থীদের উপর সর্বপ্রকার মানসিক নির্যাতন বন্ধ হোক”-এ শ্লোগানকে সামনে রেখে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নমব শ্রেণীর ছাত্রী অরিত্রী’র আত্নহননের জন্য উপযুক্ত দায়ীদের বিচারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বুধবার বিকালে রাজবাড়ী প্রেক্লাবের সামনের সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী চলাকালে জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, নারী নেত্রী ডাঃ পূর্ণিমা দত্ত, এ্যাডঃ নাজমা সুলতানা, আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, এজাজ আহম্মেদ, লুৎফর রহমান লাবু, আব্দুল জব্বার, আঞ্জুয়ারা বেগম প্রমুখ বক্তৃতা করেন।
নববন্ধনে বক্তরা বলেন, যারা মানুষ গড়ার কারিগর তাদের থেকে এমন ব্যবহার আশা করে না জাতি। দেশে শিক্ষক-শিক্ষার্থী দ্বারা শিক্ষার্থী নির্যাতনের ঘটনা নতুন নয়। তারপরও যথাযথ কর্তৃপক্ষ এসব কর্মকান্ডের কোন ব্যবস্থা নিচ্ছেন না। ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রী অরিত্রীর আত্মহত্যার জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবী জানান এবং এমন ঘটনা যেন আর কোন প্রতিষ্ঠানে না ঘটে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
এ সময় একই সাথে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৮ ও বিশ্ব মানবাধিকার দিবসে ধর্ষন ও যৌন নিপীরন মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়েউ মানববন্ধন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































