রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৯ শত –
- Update Time : ১০:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ৯৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজবাড়ীতে প্রায় ৯ শত শিক্ষার্থী অনুপস্থিত ছিল প্রথম দিনে। সোমবার রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
রাজবাড়ী জেলা ৫টি উপজেলা নিয়ে গঠিত। এগুলো হলো, রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ। ৫টি উপজেলায় এবারের প্রাথমিক ও ইবতেদাী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিলো ২৩ হাজার ৩ শত ৪৯ জন পরীক্ষার্থীর।
সূত্রটি জানায়, ২০১৮ সালে জেলার ৫টি উপজেলার (রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ) প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৩ শ ৪৯ শিক্ষার্থী ৫৫টি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে। এর মধ্যে ৪১টি কেন্দ্রে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে। এছাড়াও ইংরেজি ভার্সনে মাত্র ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করে। রবিবার থেকে শুরু হয়ে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা।
তার মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজবাড়ী সদর উপজেলায় ২শত ৩৮ জন, পাংশা ১ শত ৫ জন, বালিয়াকান্দি ৮০ জন, গোয়ালন্দ ৮৩ জন এবং কালুখালী উপজেলায় ৮৭ জন প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজবাড়ী সদর উপজেলায় ৯৪ জন, পাংশা ৮০ জন, বালিয়াকান্দি ৩২ জন, গোয়ালন্দ ৩১ জন এবং কালুখালী উপজেলায় ৪৫ জন প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো।
রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী বলেন, রাজবাড়ীতে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনের পরীক্ষায় জেলায় মোট ৮শ ৭৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেনো এতো পরীক্ষার্থী অনুপস্থিত এমন প্রশ্নের জবাবে তিনি জানান, প্রাথমিকের চাইতে মাদ্রাসায় ছাত্রদের অনুপস্থিতির হার বেশি। তারা শুধু মাদ্রাসার ছাত্রদের শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। এর বাইরে বই দেয়াসহ দেখভাল করার সবই করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































