২৯ আগস্ট গোয়ালন্দ হাসপাতালে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন –
- Update Time : ০৯:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২৯ আগস্ট ২০১৮ গণভবন হতে ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর অফিসকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, ওজোপাডিকো লিঃ নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, পরিবার পরিকল্পনা বিভাগের জেলা কনসালটেন্ট ডাঃ মোঃ আব্সুস কুদ্দুস এবং সিভিল সার্জন অফিসে মেডিক্যাল অফিসার কাজী শফিউল আজম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঐদিন গণভবন হতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইন্সটিটিউটসহ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী, রাজবাড়ী জেলার গোয়ালন্দ,ফরিদপুর জেলার আলফাডাংগা, ভাঙ্গা, বোয়ালমারী ও সদরপুর, মাদারীপুর জেলার রাজৈর, খুলনা জেলার দিঘলিয়া,রূপসা ও তেরখাদা, নড়াইল জেলার কালিয়া ও লোহাগড়া, বাগেরহাট জেলার চিতলমারী,ফকিরহাট,মোল্লাহাট ও রামপাল এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































