রাজবাড়ী জেলা রাজস্ব সম্মেলনসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রবিবার সকালে পবিত্র ইদুল আজহার ছুটির পর অফিস খোলার প্রথম দিনেই রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরে একই স্থানে জেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ভূ-সম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাসমূহে অতিরিক্ত জেলা প্রশাসক (রাসস্ব) মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, রাজবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তায়েব উর রহমান আশিক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নূরে সফুরা ফেরদৌস, ডিআইও-১ মোঃ জহুরুল ইসলাম, বিজ্ঞ সরকারি কৌশুলী মোঃ আনোয়ার হোসেন, যুব উন্নয়ন বিভাগের উপপরিচালক গৌতম চন্দ্র দে, স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার মোঃ আবু জাফর মিয়া, বনবিভাগের রেঞ্জার নির্মল কুমার দত্ত এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দসহ ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাসমূহে বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাসহ ভূমি উন্নয়ন করের দাবী ও আদায়, কৃষি/অকৃষি খাস জমি বন্দোবস্ত, খাস/অর্পিত/পরিত্যক্ত সম্পত্তি নিয়ে সৃষ্ট দেওয়ানি মামলার অগ্রগতি, অর্পিত/পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা, এলএ কেস, নামজারী মামলা দায়ের ও নিস্পত্তি, সায়রাত মহাল ব্যবস্থাপনা, মিস কেস, দলিল অবমূল্যায়ন মামলা নিস্পত্তি, আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন বিভাগের সেবামূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে একই স্থানে জেলা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স, জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটি, জেলা নদী রক্ষা কমিটি, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলার অগ্রগতি পর্যালোচনা এবং ভূ-সম্পত্তি জবর দখলের বিষয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































