শ্রদ্ধা ও ভালবাসায় শায়িত হলেন পাংশার বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই –
- Update Time : ১০:২৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
- / ৯৩ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ-এর বাবা, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, সাপ্তাহিক পদ্মা বার্তার সম্পাদক খান মোহাম্মদ আব্দুল হাই (৭৩) আজ বৃহস্পতিবার রাত ৩.৪৫ মিনিটে চিকিৎসাধিন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে——–রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার বড় ছেলে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে কর্মরত। তিনি পাংশা উপজেলা আওয়ামীলীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন পাংশাতে আওয়ামীলীগের রাজনীতিতে তার রয়েছে ব্যাপক অবদান, প্রথমে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই তার নিজ গ্রামে নামাজে যানাজায় অনুষ্ঠিত হয়। বাদ আসর পাংশা সরকারী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পাংশা পৌর কবর স্থানে তাকে জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যদা প্রদান এবং পরে দাফন কর হয়।
সে সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু, সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন মমিন, সাবেক সাংসদ আব্দুল মতিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ, কে এম শফিকুর মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, নূরে আলম ইমরোজ, শহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশ গ্রহণ করেন। রাজবাড়ী জেলা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান করেন। জানাজার নামাজে ইমামতি করেন পাংশা সরকারি কলেজ মসজিদের খতিব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































