রাজবাড়ী থানায় মামলা, গুলি করে হত্যার পর লাশ পদ্মা নদীতে ফেলে গুম করার চেষ্টা –
- Update Time : ০২:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুনচি এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে অজ্ঞাত দূর্বৃত্তরা গুলি করে হত্যার পর লাশ গুম করার লক্ষে তা পদ্মা নদীর পানিতে ফেলে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের পর লাশটি আঞ্জুমানে মহিফুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
রাজবাড়ী থানার এসআই নাজমুল আলম জানান, গত সোমবার সন্ধ্যার দিকে তীর থেকে নদীর কয়েকশত গজ দুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা ওই বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন লাশটির শরীরের কোন কাপড় নেই। মাংস খসে পরতে শুরু করেছে। সেই সাথে লাশের শরীরের তলপেটের ডানপাশের কুকচিতে প্রায় ৮মিলি ব্যসার্ধের ছিদ্র রয়েছে। যা দেখে ধারনা করা যায় ওই ব্যক্তিকে কয়েক দিন পূর্বে গুলি করে হত্যা করা হয়েছে এবং হত্যার পর লাশটি গুম করার চেষ্টা স্বরুপ তা পদ্মা নদীতে ফেলে দেয়া হয়েছে।
রাজবাড়ী থানার ওসি তারিক কামাল জানান, লাশটি ¯্রােতের তোড়ে দুর থেকে ভেসে এখানে এসেছে। তবে ওই ব্যক্তিকে করা কি কারণে হত্যা হয়েছে তা তিনি জানাতে পারেননি। গতকাল বিকাল পর্যন্ত লাশটির পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানার এসআই নাজমুল আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































