রাজবাড়ীর বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও মন্দিরে অনুদানের চেক প্রদান –
- Update Time : ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও মন্দিরে প্রতিষ্ঠানের উন্নয়নে মেরামত ,সংস্কার ও পূনর্বাসনের জন্য অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের তত্বাবধানে সদর উপজেলা মিলনায়তনে বিভিন্ন মাদ্রাসা ,মসজিদ ও মন্দিরের উন্নয়নের জহন্য এ অনুদানের চেক প্রদান করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক, রাজবাড়ী থানার ওসি তারেক কামাল, সদর উপজেলা সহকারী কমিশনার শানজিদা শাহনাজ, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি প্রমূখ।
চেক বিতরনী অনুষ্ঠানে সদর উপজেলার ১৮ টি মাদ্রাসার উন্নয়নে মেরামত ,সংস্কার ও পূনর্বাসনের জন্য ৪০ হাজার টাকা করে এবং ১৩টি মসজিদ ও মন্দিরে বিভিন্ন অংকে দুই লক্ষ ৭০ হাজার টাকা সহ মোট ৯লক্ষ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































