মোবাইল ফোনের মাধ্যমে মাদকের চাইতে ভয়াবহ সন্ত্রাসে জড়িয়ে যাচ্ছে স্কুলের শিক্ষার্থী – রাজবাড়ীর এসপি –
- Update Time : ০৯:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম।
পুলিশ সুপার বলেন, বাল্য বিয়ের ফলে মেয়েরা নানা শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখিন হয়। মানসিক গঠন এবং শারীরিক গঠনের জন্য পরিণত বয়স জরুরী। জীবন সংসারে কতৃত্ব পরায়ন নারী হিসেবে একটি মেয়ে শিশুকে পরিণত করার জন্য বাল্য বিবাহ বন্ধ্ করা অত্যান্ত জরুরী। তিনি বলেন, আমরা রক্ষণশীল সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলার চেষ্টা করছি। সে ক্ষেত্রে মুসলিম নারী হিসেবে আমাদের নতুন প্রজন্মকে সামাজিক আচার ও ধর্মীয় অনুশাসনের সাথে সামঞ্জস্য রেখে চলা প্রয়োজন।
তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল ফোন তুলে না দিতে অভিভাবকদের অনুরোধে করেন। বলেন, মোবাইলে ইন্টারনেট সুবিধা নিয়ে ছাত্র-ছাত্রীরা মাদকের চেয়েও ভয়াবহ অপরাধে জড়িয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক সেবীরা অসুস্থ্য। তাই ভবিষ্যত প্রজন্ম অসুস্থ হয়ে বেড়ে উঠুক তা মাননীয় প্রধানমন্ত্রী চান না। তাই আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, কখন বাসায় আসছে খোজ রাখুন। পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে, আদালত থেকে ছাড়া পেলে ফের গ্রেপ্তার করা হচ্ছে। এ প্রক্রিয়া চলতেই থাকবে। ফলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ শনিবার সকালে রাজবাড়ী থানা প্রাঙ্গনে সদর থানা অফিসার ইনচার্জ মোঃ তারিক কামালের সভাপতিত্বে মাদক নির্মুল, জঙ্গী দমন, সন্ত্রাস,বাল্য বিবাহ,ইভটিজিং প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খাঁন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপরাধ) আসাদুজ্জামান, সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর, সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী ও সাধারণ সম্পাদক ডাঃ রহিম মোল্লা এবং জেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ, ১৪টি ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































