৯৩টির পর ২৮ টি পাসপোর্ট রাজবাড়ীর নিতাই-এর কাছ থেকে উদ্ধার –
- Update Time : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অবৈধভাবে পাসপোর্ট তৈরী ও মজুদ রাখার অভিযোগে আজ রবিবার দুপুরে রাজবাড়ীতে নিতাই কুন্ডু (৫৮) নামে এক দালালকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। এর আগে ২০১৬ সালের ১৪ নভেম্বর জেলার গোয়েন্দা শাখার সদস্যরা নিতাইকে ৯৩টি পাসপোর্টসহ গ্রেপ্তার করেছিলো। নিতাই জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের কুন্ডুপাড়া গ্রামের অরবিন্দ কুন্ডুর ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে নিতাই কুন্ডু’র বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই বাড়ী থেকে ২৮টি পাসপোর্ট ও বিপুল পরিমান পাসপোর্টের আবেদন ফরমসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করার পাশাপাশি একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ নভেম্বর জেলার গোয়েন্দা শাখার সদস্যরা নিতাইয়ের বাড়ীতে অভিযান পরিচালনা করে নানা রকম কাগজপত্রসহ ৯৩টি পার্সপোর্ট উদ্ধার করে। ওই ঘটনায় সে কারাভোগ করে। পরে জামিনে বের হয়ে পুনঃরায় সে পাসপোর্টের দালালী করা শুরু করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































