৮ দিনের ব্যাবধানে দুইটি সম্মাননা লাভ করলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তায়াবীর –
- Update Time : ০৩:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ৮৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
মাত্র ৮ দিনের ব্যাবধানে গুরুত্ত্বপূর্ণ দুটি সম্মাননা লাভ করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর।
জানা গেছে,২৩ জুন বুধবার আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি শেরে বাংলা স্মৃতি সম্মাননা এ্যাওয়ার্ড – ২০২১ লাভ করেন।
ঢাকাস্হ বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্র নামক একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে তাকে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননায় স্মারকে স্বাক্ষর করেন সংগঠনের নির্বাহী পরিচালক সুফিয়া বেগম ও সদস্য সচিব সাখাওয়াত হোসেন।
এর আগে গত ১৫ জুন ঢাকা রেন্জের ৯৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তিনি সেরা হিসেবে ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ হতে বিশেষ পুরস্কার ও সম্মাননা লাভ করেন।রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান তার হাতে এ সম্মাননা তুলে দেন। মসজিদভিত্তিক সচেতনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে আইন শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান এ কর্মসূচি গ্রহন করেন।
জানা গেছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে রয়েছে দেশের বৃহত্তম যৌনপল্লী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। অবস্থানগত কারনে এ থানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওসি হিসাবে আব্দুল্লাহ আল তায়াবীর যোগদানের পর থেকে এ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। দুটি সম্মাননা লাভে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারন মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি বলেন, ওসির গৃহীত নানা পদক্ষেপে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তিনি পুলিশী সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দিয়েছেন। প্রতি জুম্মায় বিভিন্ন মসজিদে গিয়ে জনসচেতনতা মূলক কার্যক্রম চালাচ্ছেন। দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লীতে চাঁদাবাজি,মাদক,নারী ও শিশু পাচার,জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে প্রশংসামূলক ভূমিকা রেখে চলেছেন।তবে দু’চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা শক্ত হাতে তিনি নিয়ন্ত্রন করেন।তার সাফল্য আমি তাকে অভিনন্দন জানাই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, জনগণের দোড়গোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনীতে যোগদান করেছি। আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গোয়ালন্দ উপজেলাবাসীকে সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতদিন পুলিশ বাহিনীতে আছি জনসেবায় আমার এ চেষ্টা অব্যাহত থাকবে। আমার পাওয়া পুরস্কার বা সম্মাননা দুটো আমার একার না, এটা গোয়ালন্দ ঘাট থানার প্রতিটি স্টাফসহ সকল গোয়ালন্দবাসীর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































