৬৭ তে পা রাখলেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম –
- Update Time : ১০:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ৬১ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
৬৬ পেরিয়ে ৬৭ তে পা রাখলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ৪ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। ১৯৫২ সালের ২৫ অক্টোবর তিনি সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেন তার পিতার নাম মরহুম আবুল মাহমুদ। ব্যাক্তি জীবনে তিনি ৩ সন্তানের জনক।
জন্ম দিনে নেতা কর্মীগন তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি তৎকালীন গোয়ালন্দ মহাকুমার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এই নেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ পানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজবাড়ী পাংশাতে আওয়ামলীগের দুঃসময়ে তিনি হাল ধরেন। প্রথমে পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পরবর্তীতে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন, অদ্যবদি সেই দায়িত্ব সুনামের সাথে পালন করে চলছেন তিনি। ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম নৌকা প্রতীক নিয়ে ১ম বারের মত এমপি নির্বাচিত হন, ২য় বার ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন এবং সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত হন এই বরেণ্য ব্যাক্তি। ”৬৭ তম শুভ জন্ম দিনে” পরিবারের সদস্যগন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































