৪ কেজি গাঁজাসহ র্যাবের হাতে বসন্তুপুরের রাসেল পাটোয়ারী গ্রেপ্তার –
- Update Time : ০৩:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে চার কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি মোঃ রাসেল পাটোয়ারী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া, রাসেল পাটোয়ারী বাজিতপুর গ্রামের নজরুল পাটোয়ারীর ছেলে।
জানাগেছে, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসান এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর গ্রাম অভিযান পরিচালনা করেন। সে সময় মাদক ব্যবসায়ী রাসেল পাটোয়ারীকে আটক করে। একই সাথে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এঘটনায় রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































