৪৮ ঘন্টা পর বালিয়াকান্দির গড়াই নদীতে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার –
- Update Time : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
- / ৯৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামে রবিবার সকালে গড়াই নদীতে পড়ে জুবায়ের (২) নামে এক শিশু নিখোঁজ হয়। ৪৮ ঘন্টা পর মঙ্গলবার সকালে গড়াই নদীর নারুয়া গ্রাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
নারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম জানান, গত রবিবার সকাল ৭টার দিকে জামসাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জুবায়ের (২) সবার অজান্তে খেলতে খেলতে বাড়ীর পাশের গড়াই নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়রা খুজতে থাকে। পরে বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়।
প্রত্যক্ষদর্শী শেখ মহিদুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকালে গড়াই নদীতে মাছ ধরতে যায়। তাদের পায়ে বাধলে লাশটি টেনে বেধে রাখে। পরে তাদের স্বজনদের খবর দেওয়া হলে এসে লাশটি উদ্ধার করে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম জানান, বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫টার দিকে অভিযান বন্ধ করে। গড়াই নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে নদীতে মাছ শিকার করতে গিয়ে পায়ে বাধলে লাশটি পায়। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































