৪৪৫ পিস ইয়াবাসহ রামকান্তপুরের মাদক ব্যবসায়ী রিয়াজ গ্রেপ্তার –
- Update Time : ১১:১৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর গ্রাম এলাকায় দীর্ঘদিন যাবৎ একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আজ রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার সদর থানাধীন জনৈক রায়হান শেখ এর মালিকানাধীন রায়হান মটরস এন্ড ওয়ার্কসপ নামক দোকানের সামনে হতে মাদক ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন (২৪) গ্রেপ্তার এবং তার কাছ থেকে ৪৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে ২টি সীমকার্ডসহ ১টি মোবাইল সেট ও মাদক বিক্রিত ৩ হাজার ১শত টাকাও উদ্ধার করা হয়। বিয়াজের বাবার নাম আব্দুর রাজ্জাক শেখ। বাড়ী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামে। ধৃত আসামী মোঃ রিয়াজ উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার সদর থানাসহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দাখিল করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































