ইয়াবাসহ এবার হাফেজ আমিন গ্রেপ্তার !-
- Update Time : ০৮:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
‘চোরা না শোনে ধর্মের কাহিনী’ অবস্থা এমনি! রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে আমিন শেখ (২৯)-এর ক্ষেত্রে। তিনি আল কোরআনের ২৮ পাড়া পর্যন্ত হাফেজ। এক সময় এলাকায় ওয়াজ নছিয়ত করে বেড়ালেও এখন সে আলোচিত একজন মাদক ব্যবসায়ী। জেলা গোয়েন্দা শাখার সদস্যরা তাকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদেও ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদীজয়পুরের তিলের মিলের সামনের রাস্তা থেকে আমিন শেখকে গ্রেপ্তার করা হয়। একই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনায় রবিবার বিকালে জেলা গোয়েন্দা শাখার এএসআই মেহেদি বাদী হয়ে আমিন শেখের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে ইতো পূর্বে আরো কয়েকটি মাদক মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































