৩৭ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক হন্তান্তর করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক –
- Update Time : ১০:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সম্মানিত জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ রবিবার দুপুরে ৫ জন মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের হাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরিকৃত ৩৭ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক হন্তান্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিনুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার, সহকারী কমিশনার সাবরিনা শারমিন এবং সহকারী কমিশনার হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুদানের চেক পেয়ে তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুদানের চেক প্রাপ্তদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মরহুম আবদুল হান্নান এর স্ত্রী ইয়াসমিন আরা, রাজবাড়ী সরকারি শিশু পরিবারের সহকারী শিক্ষক মরহুমা ফরিদা বেগম এর স্বামী তাজউদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের গাড়িচালক মরহুম ইসহাক মিয়ার স্ত্রী বেগুনা খাতুন প্রত্যেকে ৮ লক্ষ টাকা করে ২৪ লক্ষ টাকা, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মরহুম মোঃ সোহেল রানার দুই স্ত্রী ঝর্ণা আক্তার ও রুবাইয়া সুলতানা প্রত্যেকে ৪ লক্ষ টাকা করে ৮ লক্ষ টাকা এবং রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের নিরাপত্তা প্রহরী মরহুম গোলাম মওলার স্ত্রী রুবি বেগমকে ৫ লক্ষ টাকা সর্বমোট ৩৭ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
উল্লেখ করা যেতে পারে, “বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা/কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩ এর আওতায় বর্ণিত ৫ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে অনুদান প্রদানের জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলী সুপারিশ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫০ তম সভায় কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত রাজবাড়ী জেলার ৬ জনের অনুকুলে গত ২১/১০/২০১৮ তারিখের ১২৫৭ নং স্মারকে অনুদান প্রদানের মঞ্জুরী জ্ঞাপন করা হয়। রাজবাড়ী জেলার ৬ জনের অনুকুলে অনুদান প্রদানের মঞ্জুরী জ্ঞাপনপত্র প্রাপ্তির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বর্ণিত ৬ জনের অনুকুলে ইস্যুকৃত চেক গ্রহণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাবরিনা শারমিন কে ক্ষমতাপত্র দিয়ে জেলা প্রশাসক জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করেন। তদপ্রেক্ষিতে তিনি চেকগুলি জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গ্রহণ করে রাজবাড়ীতে নিয়ে আসেন যা গতকাল সংশ্লিষ্ট আবেদনকারীদের অনুকূলে সম্মানিত জেলা প্রশাসক মোঃ শওকত আলী হন্তান্তর করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































