৩৭ কেজির এক বাঘাইরে জেলের দেনা মুক্ত –
- Update Time : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩৭কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়ালন্দের পদ্মা নদীর চর কর্নেশনা এলাকা থেকে বিশাল এই মাছটি ধরেন মানিকগঞ্জের জেলে গোবিন্দ হালদার।
মাছটি তিনি দৌলতদিয়া ঘাটের এক ব্যাবসায়ীর নিকট ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করেছেন।
জেলে গোবিন্দ হালদার জানান , প্রতিদিনের মতো শনিবার দিনগত রাতে পদ্মায় জাল ফেলে মাছ ধরতে যাই। মধ্যরাতে জালটি টেনে তুলতেই দেখি বিশাল একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ঘাটে রেজাউল ইসলামের আড়তে বিক্রির জন্য নিয়ে ভালো দামে বিক্রি করি।
মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমার ভালো লাগছে। দীর্ঘদিন ভালো মাছ না পেয়ে বেশকিছু দায়দেনা হয়ে গিয়েছিলাম। মাছটা পেয়ে আমার বিরাট উপকার হলো। এখন দেনাগুলো পরিশোধ করেও সংসারের জন্য কিছু করতে পারব।
আড়ৎদার রেজাউল ইসলাম জানান, মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্যাবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩০০ শত টাকা কেজি দরে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক।মাছটি কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য আমার পরিচিত কিছু বড় ব্যবসায়ীর সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































