৩শ ৭৮ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধিত-
- Update Time : ০৬:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
- / ৫৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩শ ৭৮ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।এসময় জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আ:লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম , জেলা আ:লীগের সাধারণ সম্পাদক, রাজবাড়ী -১ আসনের এমপি ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমূখ।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতার সুফল বয়ে এনেছে এবং তারাই এদেশের সম্পদ আর তাদের কারনেই পুরো বাঙ্গালী জাতী আজ স্বাধীন ভাবে চলতে পারছে। তাই সবসময় মুক্তিযোদ্ধাদের সম্মান করার কথা বলেন ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































