৩শত ৪২ কোটি টাকার রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের কাজের নেই কোন অগ্রগতি-
- Update Time : ১০:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
- / ৫০ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান,রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, অতিরিক্ত জেলা প্রশাসিক ( রাজস্ব) মোঃ আব্দুর রহমান, অতিরিক্ত পুলশ সুপার মোঃ রাকিব খান।
সভায় ,জেলার প্রধান সড়কের ৩শত ৯৫ কোটি টাকার কাজে গতি বাড়ানো,এবং জৌকুরা হতে প্রধান সড়ক ও জেল খানা হতে পাংশার শিয়াল ডাঙ্গি পর্যন্ত রাস্তা প্রশস্তকরনের কাজ দুটি কবে শুরু করা হবে তা জানতে চাওয়া হয়। শহর রক্ষা বাধের ৩শত ৪২ কোটি টাকার কাজের ব্যাপারে কোন ধরনের অগ্রগতি হয়নি কেন তা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি , এবং ডিবিএল নামে যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে এই ৩শত ৪২ কোটি টাকার কাজ দেয়া হয়েছে তা তারা কখনই সমাপ্ত করতে পারবেনা কারন তারা একটি অকার্যকর ঠিকাদারী প্রতিষ্ঠান বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত পুরো পুরি কার্পেটিং করে সড়প ও জনপদ বিভাগকে অতিশিঘ্রই মানুষের দুর্ভোগ কমাতে কাজ করতে বলেন।
সভায়, পাচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, চার উপজেলা চেয়ারম্যান ও জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































