৩টি প্রতিষ্ঠানকে জরিমানা –
- Update Time : ০৯:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯
- / ৭৪ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, অভিযানে মেয়াদোর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে পন্ডিত মেডিকেল হল ও রাজু মেডিকেল হলকে ৫১ ধারায় যথাক্রমে ২ হাজার ও ৩ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শণ না করার দায়ে এসএস কৃষি/বীজ ঘরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর রাজবাড়ী সহায়তা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































