কালুখালীতে ২ মামলা, ৩ গ্রেপ্তার, তদন্ত কমিটি: জড়িতরা রেহাই পাবে না বললেন এডিশনাল ডিআইজি জিহাদুল কবির –
- Update Time : ০৮:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীর বেতবাড়িয়া গ্রামের রবিউল বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৫জনকে চিহ্নিত করে দায়ের করা মামলায়র বাদী হয়েছেন, নিহতের স্ত্রী মোছাঃ সাবানা আক্তার। বাদী হয়ে কালুখালী থানায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় রাতেই এজাহার ভুক্ত রাকিব মন্ডল এবং সন্দেহজনক আসামি হিসেবে ইউসুফ মেম্বারের দুই জন ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌসকে।
অপরদিকে, রবিউল হত্যা এবং ওই হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী জেলার কালুখালী থানার এসআই ফজলুল হকসহ কয়েকজন পুলিশ সদস্যকে আটকে রেখে মারপিট করে। তাদেরকে জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ঘটনায় কালুখালী থানার এসআই সোহাগ সাহা বাদী হয়ে ২৯০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছে।
এদিকে, রবিবার দুপুরে নিহত রবিউলের বাড়ী পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির। সে সময় রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, সহকারী পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সে সময় জিহাদুল কবির বলেন, ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যা এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিরা ছাড় পাবে না। সেই সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ওই ঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম বিশ্বাস (৩৫) কে তার বাড়ীর অদুরে একটি বিলের পানির মধ্যে চুবিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। রবিউল জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আছিরুদ্দিন বিশ^াসের ছেলে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































