২৯ জুলাই : রাজবাড়ীতে নতুন করোনায় আরো ৮৭ জন আক্রান্ত –
- Update Time : ১০:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলায় নতুন করে ৮৭ জন করোনা পজেটিভ হয়েছেন। তবে কারও মৃত্যু হয়নি।
এ তথ্য বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানিয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় থেকে জানাগেছে, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৩ শত ৩৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬ শত ৪৩ জন। মারা গেছে ৬৪ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৫ শত ৭৬ জন। সদর হাসপাতালের কোভিড ইউনিটসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ৫৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































