২৪ ঘন্টায় দৌলতদিয়া দিয়ে ৪ হাজার যানবাহন পারাপার, চলছে দূর্ভোগ –
- Update Time : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / ৬০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
অতিরিক্ত চাপ ও ফেরি ঘাটে যানবাহন লোড অানলোডে সময় বেশি লাগার কারণে দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা পন্যবাহি ট্রাকের সিরিয়াল কমতে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় ২০ টি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্ত দিয়ে ছোট বড় প্রায় ৪ হাজার যানবাহন নদী পারাপার হয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া বিঅাইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া প্রান্তের প্রায় ৪ কিলোমিটার সড়কে পন্যবাহি ট্রাকের সিরিয়াল থাকলেও দেখাযায় নি যাত্রীবাহি যানবাহনের কোন সিরিয়াল।
এদিকে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে অাটকে থেকে গরম, খাবার, টয়লেটসহ চরম ভোগান্তি শিকার হচ্ছেন ট্রাকের চালক ও সহকারীরা।
এ সময় ট্রাক চালক ও শ্রমিকদের খরচ বেড়ে যাবার পাশাপাশি সময় মত মালামাল পরিবহন করতে না পেরে লোকসানের শঙ্কায় রয়েছেন।
ট্রাক চালক মোঃ কাইয়ূম শেখ বলেন, দৌলতদিয়ায় সুষ্ঠ ব্যবস্থাপনা নাই। যার কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সিরিয়ালে খোলা অাকাশের নিচে থাকতে হয়। সেখানে খাবার, টয়লেটের ব্যবস্থা নাই। দৌলতদিয়া দিয়ে সুন্দর পরিবেশে পারাপার হতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ট্রাক চালক মোঃ হেলাল, এখানে কোন সুবিধা নাই, সব জায়গায় অসুবিধা। গতকাল সকালে এসে এখনও ফেরির দেখা পান নাই। শুধু তিনি না তার মত অনেক ট্রাক এভাবে অাটকে অাছে। তবে গত কয়েকদিনের তুলনায় অাজ গাড়ি টানছে বেশি। এদিকে মালিক রাগারাগি করছে বসে অাছি কেন? অাসলে অামরা কি সখ করে বসে অাছি। গরমে অার ভাল লাগছে না।
বিঅাইডব্লিটিসি দৌলতদিয়ার রির্ভাস ট্রাফিক অফিসার (অারটিও) রাকিব খান জানান, বর্তমানে এরুটে ছোট বড় ২০টি ফেরি চলাচল করছে। এরমধ্যে বড় রো রো ফেরি ১০টি, ছোট কে-টাইপ ৩টি ও ইউটিলিটি ৬টি। স্বাভাবিক সময়ে এ প্রান্ত দিয়ে সাড়ে ৪ হাজারের বেশি গাড়ি পারাপার হয়। বর্তমানে পন্টুনি দিয়ে যানবাহন ওঠা নামায় সময় বেশি লাগায় ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে বাস ৭১৩টি, ট্রাক ১হাজার ৪৪৪টি ও ছোট গাড়ি ১ হাজার ৭০৬টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































