ব্রেকিং নিউজঃ
২১’শ পিস ইয়াবাসহ বিনোদপুর ও সজ্জনকান্দার দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত মোঃ আসিফ মিয়া ওরফে হাসু (৩২) রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরের মোঃ আমজাদ হোসেন মিয়া ও মোঃ ফারুক শেখ (৩৪) সজ্জনকান্দার মোঃ বিল্লাল শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় আজ বিকালে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরে অভিযান চালিয়ে আমজাদ হোসেনের বসতবাড়ীর হাসু’র বসতঘরের ভিতর থেকে মোঃ আসিফ মিয়া ওরফে হাসুকে ১ হাজার ৪শ পিস এবং সজ্জনকান্দার ফারুক শেখের বসতঘরের ভিতর থেকে ৭শ পিসসহ মোট ২ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এবং তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































