১৩ জুলাই থেকে রাজবাড়ীর সকল হাসপাতালে কোভিড-১৯ গণটিকাদান পুন: শুরু –
- Update Time : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিদ্যমান সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় দেশব্যাপী শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। এরই প্রেক্ষিতে রাজবাড়ী জেলার সকল উপজেলায় আগামীকাল ১৩ জুলাই রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান (চীনের সিনোফার্ম/ভেরোসেল ভ্যাকসিন) কার্যক্রম পরিচালিত হবে। বর্তমানে প্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীসহ ৩৫ বয়োসোর্ধ্ব সকলেই নিবন্ধনের মাধ্যমে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে টিকাগ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে নিম্নোক্ত বিষয় গুলো অবশ্য লক্ষণীয় :
✅ টিকাগ্রহণের পূর্বে অবশ্যই নিবন্ধন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে টিকাগ্রহনের জন্য এসএমএস প্রাপ্তি সাপেক্ষে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবেন।
✅ কোনভাবেই কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহণ করা যাবে না
✅ পূর্বে ১ম ডোজের এসএমএস পেয়েছেন,কিন্তু কোনও টিকার একটি ডোজও গ্রহণ করেননি,তারা উক্ত কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবেন।
✅ পূর্বে অন্য কোন কোভিড-১৯ ভ্যাক্সিন (যেমনঃকোভিশিল্ড) গ্রহণ করে থাকলে তারা এই ভ্যাক্সিন গ্রহণ করতে পারবেন না।
✅ সৌদি আরব ও কুয়েত ব্যতীত অন্যান্য দেশের প্রবাসীরা নিবন্ধনপূর্বক এই সিনোফার্ম (ঠবৎড়পবষষ) টিকা গ্রহণ করতে পারবেন
( সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা তাদের জন্য নির্ধারিত ফাইজার ভ্যাকসিন ঢাকার নির্ধারিত ৭ টি সংরক্ষিত কেন্দ্র হতে টিকা গ্রহণ করবেন।)
✅ সিনোফার্ম ভ্যাকসিনের ডোজ দুইটি। ১ম ডোজ গ্রহণের ২৮ দিন পর ২য় ডোজ গ্রহণ করতে হবে।
✅ করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হলে নেগেটিভ হওয়ার ২৮ দিন পর ভ্যাকসিন নিতে পারবেন।
এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইব্রাহিম টিটন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































