১২ বছর পর গোয়ালন্দ থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত কামরুল গ্রেপ্তার
- Update Time : ১০:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ২০৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হবার দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো: কামরুল ইসলামকে ঝিনাইদহ সদর উপজেলার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত মঙ্গলবার বিকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর উপজেলার পরানপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা (মামলা নং-৯, তারিখ-১৫/১০/২০০৯ইং) ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো: কামরুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করে। কামরুল যশোর জেলার বেলাপলের কাগমারী গ্রামের মো: কুদ্দুস আলী বিশ্বাস ওরফে দুদোর ছেলে।
গ্রেফতারকৃত আসামী একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোর এর বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করতো। সে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকদ্রব্যসহ হাতেনাতে ধরা পড়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































