১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু –
- Update Time : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১২ ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ রোববার সকাল ১০ টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এরুটে ফেরি চলাচল শুরু হয়।
এরঅাগে ঘন কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত ১০টা থেকে নৌ-দূর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে অাটকা পড়ে ্যোম্বুলেন্স, যাত্রীবাহি বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পন্যবাহি ট্রাকসহ কয়েকশ যানবাহন। এ সময় সিরিয়াল অাটকে ও শীতে চরম ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) অাবু অাব্দুল্লাহ রনি জানান, শনিবার সন্ধ্যার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বের কারণে নদী পথ অস্পষ্ট হয়ে ওঠায় রাত ১০ টা থেকে নৌ-দূর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে অাসায় রোববার ১০ টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। এখন সিরিয়ালে থাকা যানবাহনের চাপও দ্রুত কমে যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































