১২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন রাজবাড়ীর বন্ধু সংগঠন ফ্রেন্ডস টু অল –
- Update Time : ১০:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ৬৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম:
আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সহায়তা করার লক্ষ্যে নিয়ে গঠিত রাজবাড়ীর বন্ধু সংগঠন ফ্রেন্ড টু অল ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন; করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ১২০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।
শুক্রবার সংগঠনটি সদস্যদের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকা আলীপুর ও দাদশী ইউনিয়নের অসহায়দের বাড়ীতে বাড়ীতে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।
ফ্রেন্ডস টুল অল ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন বন্ধু সংগঠনটির মুখপাত্র ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ খান জানান, ফ্রেন্ডস টুল অল ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন বন্ধু সংগঠনটি ২০১৮ সালের জানুয়ারী মাসে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্ময়ে গঠিত হয়। এরপর থেকেই সংগঠনটি আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সহায়তা এবং রাজবাড়ীতে একটি সর্বাধুনিক যুগ উপযোগী হাসপাতাল নির্মাণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে দেশের এই ক্রান্তিকালীন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রথম পর্যায়ে আজ ১২০টি পরিবারের মাঝে খাদ্য উপহার হিসেবে চাল, ডাল, তেল, আলু উপহার দিয়েছেন। পর্যায়ক্রমে এ ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসবে এবং সংগঠনের পক্ষ থেকে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফ্রেন্ডস টুল অল ডেভেলপমেন্ট অরগ্যানাইজেশন বন্ধু সংগঠনটির সদস্যরা হলো, ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ খান, মোঃ জাহাঙ্গীর আলম রানা (বাংলাদেশ নৌবাহিনী), শরীফ গাজী ( এয়ারপোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী) , সাংবাদিক মোঃ রুবেলুর রহমান, মোঃ ডাঃ ফরিদ হোসেন, সমাজ সেবক মোঃ আলম প্রধান, মোঃ শওকত হাসান, মোঃ দেলোয়ার হোসেন, প্রবাসী মোঃ নয়ন গাজী, মোঃ এরশাদ হোসেন, মোঃ ইব্রাহীম গাজী, মোঃ তারেক রহমান, মোঃ শাহজালাল,
এ্যাপারেল মার্চেন্টাইজার মোঃ জাহাঙ্গীর আলম সোহেল, মোঃ জাহাঙ্গীর আলম শাহিন, গ্রাফিক্স ডিজাইনার তোফাজ্জল হোসেন, ফ্যাশন ডিজাইনার মোঃ লোকমান হোসেন। ডাঃ দেবাশীষ পন্ডিত ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































