১১তম গ্রেডের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন-
- Update Time : ০৩:২১:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
- / ৪৯ Time View

ইমরান ও আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করে ১১তম গ্রেডে অন্তর্ভূক্ত করার দাবি উঠেছে। গ্রেড উন্নতির এই ‘এক দফা এক দাবি’তে মানব বন্ধন এবং বিক্ষোভ করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ।
বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বেতন বৈষম্য দূরীকরণ আন্দোলন কমিটির আয়োজনে এই মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। এ সময় নিজেদের দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন শিক্ষকরা।
বক্তারা তাদের এক দাবিতে অটল থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে আসা শিক্ষকরা বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল এবং ১১তম গ্রেডের বেতন বৈষম্য দূর করতে হবে এবং অবিলম্বে তাদের এ যৌক্তিক দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি নেওয়া হবে। এক্ষেত্রে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
আন্দোলনে বেতন বৈষম্য দূরীকরণ আন্দোলন কমিটির আহব্বায়ক মোঃ ইব্রাহিম ভূইয়া, যুগ্ন আহব্বায়ক আঞ্জুমান আরা, জেলঅ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ্বাস, সদস্য গুলশান আরামিতা, রিনা পারভিন প্রমূখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































