হেরোইনসহ রাজবাড়ী জেলা শহরের ধুঞ্চি গ্রামের সুজন গ্রেপ্তার, পালিয়েছে বাবু –
- Update Time : ০৪:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ৪৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ৪০ পুড়িয়া হেরোইনসহ রাজবাড়ী জেলা শহরের ধুনচি গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ সুজন হোসেন (২৭) কে আটক করেছে। সুজন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মৃত তমিজউদ্দিনের ছেলে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক দেওয়ান মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে শনিবার (৪সেপ্টম্বর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের সুজনের বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
সে সময় সুজন তার বাড়ীর উঠানে ছিলো। তকে জীবনের ঝুকি নিয়ে তাকে জাপটে ধরা হয়। তার দেহ তল্লাশী করে একটি সিগারেটের প্যাকেটে ৪০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। যার ওজন ৪ গ্রাম। তার বিরুদ্ধে পুর্বে মাদক মামলা রয়েছে। সুযোগ বুঝে তার সঙ্গি বাবু মন্ডল (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































