হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ছাড়ছে রাজবাড়ীর খ্রিস্টান সম্প্রদায় ! –
- Update Time : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলন নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ওই বিরোধের অংশ হিসেবে পরিষদ ছেড়ে যাবার কথা জানিয়েছে রাজবাড়ীর খ্রিস্টান সম্প্রদানের সদস্যরা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি ও রাজবাড়ী ব্যপ্টিষ্ট চার্জের পালক জেমস হালদার লিখিত অভিযোগে জানিয়েছেন, গত ২৭ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফোসবুক থেকে জানতে পেরেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অথচ তিনি সদর উপজেলা শাখার সভাপতি হয়েও কিছুই জানেন না। তার মত অধিকাংশ সদস্যেই কিছু জানেন না। তার দাবী এ বিষয়ে তাদের শাখায় কোন সভা বা সিদ্ধান্তও গ্রহণ করা হয়নি। অসাংবিধানিক ভাবে এ কমিটি গঠন হওয়ায় তিনি হতবাক ও বিস্মিত হয়েছেন। এই ধরণের অনিয়ম ও অসাংগঠনিক কার্যকলাপ তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তিনি বলেছেন, এই ধরণের কর্মকান্ড অব্যাহত থাকলে রাজবাড়ী জেলায় বসবাসরত খ্রিস্টান সম্প্রদায় সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।
এ প্রসঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি কৃষ্ণ কুমার কর্মকার জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে প্রায় ৮ মার্স পূর্বে আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই আহবায়ক কমিটি ইউনিয়ন পর্যায়ের কমিটির গঠনের পর ২৭ নভেম্বর সম্মেলনের মাধ্যমে সদর উপজেলা শাখা গঠন করা হয়েছে। বিষয়টি মৌখিক ভাবে জেমস হালদারকে জানানো হয়েছে। তবে তিনি কোন সভায় উপস্থিত হননি।
গত মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার জানিয়েছেন, জেমস হালদার রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হবার পর দীর্ঘ চার বছর অতিক্রান্ত হয়েছে। তবে সে তার মেয়াদকালে সংগঠনের কার্যক্রমে অংশ গ্রহণ করেনি। তাছাড়া মৌখিক ভাবে সম্মেলনের বিষয়টি জানানো হলেও সে তা আমলে নেন নি।
তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজবাড়ী জেলা সম্মেলন করা হবে। আর ওই নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলার ৫টি উপজেলা শাখার সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কার্যক্রম শুরু করা হয়েছে। যার অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলনের করা হয়েছে। অন্যান্য উপজেলা শাখার কমিটিও দ্রুত সময়ের মধ্যেই করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































