হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজবাড়ী সদর ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
- Update Time : ০৭:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখা ও রাজবাড়ী পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ে সদর উপজেলা শাখার আহবায়ক সুজিত নন্দী র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ওই ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক স্বপন কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় কমিটির সদস্য অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব রাম গোপাল চ্যাটার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস, জেলা কমিটির সদস্য ভজো গোবিন্দ দে, নিতিশ মন্ডল, সুব্রত দে বাদল, এছাড়া উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ অখিল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ রায়, পৌর কমিটির আহবায়ক এ্যাড, গৌতম বসু, পৌর কমিটির সদস্য সচিব তন্ময় দাস, পরিমল মন্ডল প্রমূখ।
প্রধান অতিথি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজকের এই সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি শক্তিশালী সংগঠন উক্ত সংগঠনকে শক্তিশালী করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে, জেলা আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা সু সংগঠিত না থাকি, তাহলে আমরা সম অধিকার থেকে বঞ্চিত হবো, অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে অদ্যকার সম্মেলনের প্রধান অতিথি রাজবাড়ী সদর উপজেলার সভাপতি সুজিত নন্দী ও সুব্রত দে বাদল কে সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী পৌর শাখার সভাপতি এ্যাড, গৌতম বসু ও তন্ময় দাসকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































