হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- Update Time : ১০:৪০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ২৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সরকারি দলের বিগত নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নেরদাবিতে রাজবাড়ীতে মিছিল ও মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সদস্য স্বপন কুমার দাস ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব ডাঃ সমীর কুমার দাস।
উক্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রনয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের বাস্তবায়নের দাবী জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































