হবিগঞ্জের ডিসি’র বাবা ও পাংশার বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল হাই-এর ইন্তেকাল –
- Update Time : ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অগাস্ট ২০১৮
- / ৮২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, সাপ্তাহিক পদ্মা বার্তার সম্পাদক খান মোহাম্মদ আব্দুল হাই বুধবার রাত ৩.৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহী——–রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বৎসর।
খান মোহাম্মদ আব্দুল হাই মৃত্যু কালে স্ত্রী,২ ছেলে ১ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গিয়েছেন। তার বড় ছেলে হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসাবে কর্মরত। তিনি পাংশা উপজেলা আওয়ামীলীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন পাংশাতে আওয়ামীলীগের রাজনীতিতে তার রয়েছে ব্যাপক অবদান, প্রথমে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের যশাই তার নিজ গ্রামে নামাজে যানাজায় অনুষ্ঠিত হয়। বাদ আসর পাংশা সরকারী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পাংশা পৌর কবর স্থানে তাকে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন কর হবে। তার মৃত্যুতে শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সুশিল সমাজ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































