হত্যা মামলার আসামি রাজবাড়ী জেলা কারাগারে হাজতি শামীম মন্ডলের মৃত্যু –
- Update Time : ১১:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শামীম মন্ডল (৩২) নামে হত্যা মামলার আসামি এক হাজতির মৃত্যু হয়েছে। শামীম জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মোহাম্মদ হুমায়ন কবির খান জানিয়েছেন, একটি হত্যা মামলার আসামি হিসেবে শামীম মন্ডল ২০১৫ সালের ১৬ জুলাই থেকে রাজবাড়ী জেলা কারাগারে হাজতি অবস্থান করছে। রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালতে ওই হত্যা মামলাটি চলমান রয়েছে। বুকের ব্যাথা জনিত কারণে শামীম গত রবিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে। তাকে কারাগারের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে মারা যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী থানার এসআই কামরুজ্জামান জানিয়েছেন, দুপুরের পর ময়না তদন্তের পর মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের দিনমজুর রমজান মন্ডলের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী মাহফুজা বেগম (৩০) নিখোঁজ হওয়ার ১২ ঘন্টা পর ২০১৫ সালের ১৫ জুলাই সকালে তার লাশ বাড়ীর পাশের নির্মানাধিন বাথ রুমের টাংকির মধ্য থেকে পুলিশ উদ্ধার করে। ওই ঘটনায় পুলিশ শামীম মন্ডল নামে ওই গৃহবধু’র স্বামীর চাচাতো ভাতিজাকে গ্রেপ্তার করে। হত্যার আগে শামীম ওই গৃহবধুকে উতাত্যক্ত করায় তার বিরুদ্ধে গ্রাম্য সালিশ পর্যন্ত হয়েছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































