স্বাস্থ্য খাতের দূর্নীতি বন্ধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন –
- Update Time : ০৯:১২:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের বর্তমান করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য খাতের লুটপাট দূর্নীতির বন্ধের দাবিতে রাজবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রী -এর পদত্যাগ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।
রবিবার বেলা ১১ টার দিকে ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান সড়কে মন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ করেছে ছাত্র সংগঠনটি।
এতে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রিপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান। এছাড়া ছাত্র সংগঠনটির অন্যান্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সরকারী ভাবে করোনা পরীক্ষা বন্ধ করে দেয়া সরকারের ভুল সিদ্ধান্ত। দেশের জনগণ হিসেবে ট্যাস্ক যদি সরকার তাদের নিকট থেকে নেয়, তাহলে কেন বিনামূল্যে চিকিৎসা দেবে না। বর্তমান কোন রোগীই সঠিক চিকিৎসা পাচ্ছে না। দেশের স্বার্থে সবাইকে ভাল রাখতে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা ও রাজবাড়ীতে করোনা ল্যাব স্থাপন করতে হবে। এছড়া দেশের স্বাস্থ্য খাতে যে লুটপাট ও দূর্ণীতি চলছে। তার দ্বায় স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে পদত্যাগের দাবি জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































