স্ত্রীকে মারপিটের ঘটনায় স্বামী গ্রেপ্তার-
- Update Time : ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের স্ত্রী নুপুর ওরফে হ্যাপী (৩০) নামে এক গৃহবধুকে মারপিটের অভিযোগে স্বামী শামীম মন্ডল (৩৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
গৃহবধু নুপুর ওরফে হ্যাপী জানান, ২০০৬ সালে শামীম মন্ডলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর কারণে অকারণে শামীম তাকে মারপিট করতো। গত ৬ মে সকাল ১১টার দিকে তিনি ঢাকা থেকে স্বামীর বাড়ী আসেন। পর দিন সন্ধ্যায় শামীম তাকে তার বাবার বাড়ী থেকে যৌতুকের দুই লাখ টাকা এনে দিতে বলেন। তিনি তাতে রাজি না হওয়ায় শামীম তাকে বেধড়ক মারপিট করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। তিনিপ্রথম স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন। যে কারণে তিনি বাদী হয়ে শামীমের বিরুদ্ধে রাজবাড়ী থানায় গত বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আরিফুজ্জামান বলেন, ইতোমধ্যেই আসামি শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































