স্কুল ছাত্রীকে গণধর্ষণকারীদের শাস্তির দাবিতে স্মারক লিপি প্রদান –
- Update Time : ০৯:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে স্কুলছাত্রীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান দেখানোর কথা বলে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বাশার মৃধা বশির এর বসতবাড়ী নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। অভিযুক্তরা পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার ভয় দেখিয়ে তাকে আরো দুইবার সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় আটজন এর বিরুদ্ধে একটি মামলা করেছেন। ইতিমধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্ত মূলক শান্তির দাবীতে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার।
রাজবাড়ী শাখার সভাপতি লাইলী নাহার এবং সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত ওই স্বারকলিপি রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রদান করা হয়।
স্বারকলিপিতে বলা হয়, আমরা অত্যন্ত ক্ষুদ্ধতার সাথে এই ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বের দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনে সোর্পদ করে সর্ব্বোচ শাস্তির ব্যবস্থাকরণের দাবি জানাচ্ছি। স্কুলছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বেআইনী সালিশের মাধ্যমে অপরাধকে যেন অন্যখাতে প্রবাহিত করার অপচেষ্টা না করা হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং সঠিক মেডিকেল রিপোর্ট প্রদানের নিশ্চয়তার জন্য আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































