সৌদি আরব থেকে জেল খেটে ফেরার ৫ দিন পরই মিললো ঝুলন্ত লাশ –
- Update Time : ১০:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা :
সৌদি আরবে থেকে জেল খেটে বাড়ী ফেরার ৫ দিন পর মোঃ নাছির মন্ডল (৩৮) -এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নাছির রাজবাড়ী সদর উপজেলার ভগিরাথপুরের মোঃ ছলেমান মন্ডলের ছেলে।
নাছিরের বাবা জানান, ১৮ বছর পূর্বে নাছির মন্ডল পাশ্ববর্তী রামকৃষ্ণ গ্রামের দুলাল সরদারের মেয়ে নাজমা বেগমকে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে রাসেল মন্ডল (১৩) ও লামিয়া (৪) নামে দুই ছেলে মেয়ে রয়েছে। দশ বছর পূর্বে নাছির তার স্বশুর বাড়ীর অদুতে শ্বশুরের দেয়া জমিতে বাড়ী নির্মাণের পর বসবাস শুরু করে। এরই মাঝে ২০১৮ সালে নাছিরকে সৌদি আরবে পাঠানো হয়। গত দুই মাস ধরে সে সৌদি আরবের কারাগারে অবস্থান করছিলো। সেখান থেকে গত ৩ নভেম্বর সে দেশে ফেরে। গত সোমবার বিকালে ওই বাড়ীর একটি ঘরের আড়ার সাথে নাছিরের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় নাছিরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসে। তকে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাবারপর নাছিরের মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































