সৌদিতে গোয়ালন্দের প্রবাসী যুবকের মৃত্যু, লাশের জন্য স্বজনদের অপেক্ষা –
- Update Time : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ৭১ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
‘সৌদি আরবে ছোট ভাই শহীদ প্রামানিকের (৪০) মৃত্যুর খবর পেয়ে আমার বৃদ্ধ মা আহার নিদ্রা ছেড়ে দিয়েছেন। শুধু চোখের পানি ফেলছে। মায়ের আকুতি তার লাশটি যেন দেশে ফিরিয়ে আনা হয়। শেষ বারের মত তার মুখটি দেখতে মায়ের আকুতি সইতে পারা চরম কষ্টকর।’ এ কথা গুলো বলছিল সৌদি আরবে মৃত্যু হওয়া শহীদের বড় ভাই মো. মজিবর রহমান প্রামানিক।
তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার ভাই এক কন্যা সন্তানের জনক শহীদ মারা যান। তিনি সেখানে দর্জির কাজ করত। গত দুই বছর আগে শহীদ সৌদি আরবে যায়। শহীদের মৃত্যু খবর দিয়ে তার সাথে কাজ করা কুদরত আলী নামের এক ব্যাক্তি জানায়, শহীদের লাশ দেশে ফিরিয়ে আনতে অন্তত ৫ লাখ টাকা লাগবে। উপার্জনক্ষম ভাইকে হারিয়ে তার পুরো পরিবার দিশেহারা। তাছাড়া লাশ ফিরিয়ে আনার খরচ বহন করা তাদের পরিবারের জন্য অসম্ভব বলে তিনি জানান।
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর ফজলুল হক জানান, ভাগ্যের চাকা ঘোড়াতে গিয়ে প্রবসে শহীদের মৃত্যুতে পরিবারটির অপুরনীয় ক্ষতি হয়েছে। পরিবারের স্বচ্ছলতা আসার আগেই সে মৃত্যু বরন করেছে। এতে পরিবারটি একেবারেই অসহায় হয়ে পড়েছে। তিনি আরো জানান, লাশ দেশে আনার জন্য তিনিসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ধরনা দিচ্ছেন। সোমবার ফরিদপুর প্রবাসী কল্যাণ অফিসে গিয়েছেন। আইনগত প্রক্রিয়া শুরু করে যতদ্রুত সম্ভব মৃতদেহ দেশে আনার উদ্যোগ গ্রহন করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































