সোশিও-কালচারাল ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো “বিজয়ে রাজবাড়ী” –
- Update Time : ১০:৫২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহান বিজয় দিবস ও ১৮ ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে সোশিও-কালচারাল ফোরামের আয়োজনে “বিজয়ে রাজবাড়ী” শিরোনামে এক বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি চারটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ছিলো ও বিজয় বিষয়ক আলোচনা সভা। এরপর অনুষ্ঠিত হয় “বিজয় কুইজ” ও “বিজয় চিত্রাঙ্কন” প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরক্ষার বিতরণ। রাজবাড়ীবাসীর জন্য প্রাথমিকভাবে সেবামূলক কাজকে ত্বরাগ্িত করতে উদ্বোধন হয় “আরএসসিএফ সহায়তা কেন্দ্র” এর। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
ফোরামের সভাপতি রিয়াসাদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুজ্জামান, রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরামের প্রধান উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফোরামের মুখপাত্র আহনাফ রাইয়ান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ফোরামের উপদেষ্টাদের পক্ষ থেকে ফারুক উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক নিলয় সাহা ও সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস আঁখি।
পরে আরএসসিএফ সাংস্কৃতিক দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































