সোমবার থেকে সারাদেশে লকডাউন, দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ভীর –
- Update Time : ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১০৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শনিবার সকাল থেকে ঘরমুখি মানুষের দৌলতদিয়া ফেরি ঘাটে ভির দেখা যায়। প্রতিটি ফেরিতে বিপুল সংখ্যক ঘরমুখি যাত্রী আসছে এবং অনেকই ঢাকার উদ্দ্যেশ্যে যাচ্ছে। সে সময় যাত্রীদের সামাজিক দূরত্ব ও বিধি নিষেধ খুব একটা মানতে দেখা যায়নি।
যদিও করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ীতে কঠোর লকডাউন চলছে। সোমবার থেকে সারাদেশে লকডাউনের ঘোষণা দেয়ায় গত শুক্রবার রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে যাত্রীরা ঘরমুখি হতে শুরু করেছে। এ নৌরুটে পণ্যবাহী ট্রাক নদী পারাপার অব্যাহত রাখায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই সুযোগে অবাধে পারাপার হচ্ছেন যাত্রীরা। তবে মহাসড়কে গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখি যাত্রীদের। অতিরিক্ত টাকা ব্যয় করে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে যেতে হচ্ছে তাদের গন্তব্যে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক ফিরোজ শেখ জানিয়েছেন, পন্যবাহী ট্রাক নদী পারাপার অব্যাহত রাখতে এ নৌরুটে ছোট-বড় ১৪ টি ফেরি চলাচল করছে। তবে পন্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীও নদী পারাপার হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































