সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ –
- Update Time : ১১:১৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১১৫ Time View

নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয় ও সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী ২দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুলকর শাহীনের সভাপতিত্ব করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার নাগের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নিবাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাঈদুজ্জামান রুমি, সাধারণ সম্পাদক লূৎফর রহমান চুন্নু মিয়া সহ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































