সিসি টিভি’র আওতায় এলো পাংশা বাজার –
- Update Time : ০৯:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
- / ৭৬ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা বাজার শিল্প ও বনিক সমিতির উদ্দ্যোগে শুক্রবার শহরের কালীবাড়ী মোড়ে সিসি টিভি’র সংযোগ দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমমের উদ্বোধন করা হয়। পাংশা বাজার শিল্প ও বনিক সমিতির আহবায়ক পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ।
এ সময় পাংশা মডেল থানার ইন্সেপেক্টর (তদন্ত) কাজী জিল্লুল রহমান,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক দিপক কুমার কুন্ডু,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু,প্যানেল মেয়র লাবলু বিশ্বাস,কাউন্সিলর আব্দুল আলীম,আ.লীগ নেতা লালটু বিশ্বাস,ব্যবসায়ী অশোক কুমার পাল,এযাকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের সাবেক প্রধান শিক্ষক সুশিল কুমার মুদী,পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ,বাজারের ব্যাবসায়ীগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন পাংশা বাজার সিসিটিভির মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পর্যায়ক্রমে শহরের সকল গুরুত্বপূর্ন এলাকা সিসিটিভির আওতায় আনা হবে। এর আগে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পাংশা কেন্দ্রেীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু জ্জর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































